পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র এ কথা জানিয়েছে।
বিচারপতি আশফাকুল ইসলাম ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন আশফাকুল ইসলাম। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এদিন তিনি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ। সচিবালয়ে নিজ দপ্তরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী (প্রধান বিচারপতি পদত্যাগ) প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে যাবে। তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন, তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে।
মতামত দিন