Views Bangladesh Logo

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ত দেড়মাসে পৃথক ঘটনায় ছাত্রদল নেতা সাম্য ও পারভেজ হত্যার সুষ্ঠু বিচার না হলে যমুনা ঘেরাও কর্মসূচি দেবার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর পরিবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচির সমাপনী বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হুশিয়ারি দেন।

নাছির বলেন, 'সাম্য ও পারভেজ হত্যার সুষ্ঠু বিচার না হলে কোনো নেতাকর্মী ঘরে বসে থাকবেন না। আমরা যমুনা ঘেরাও কর্মসূচিতে যেতে বাধ্য হবো'।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে সাম্যকে আর এর আগে আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার পরও কেন এই হত্যা? কারা এর সঙ্গে জড়িত?'।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে জুলাই-আগস্টে দুই হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে। চারুকলায় পহেলা বৈশাখের হাসিনার মোটিভে আগুন লাগানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। ভিসি ও প্রক্টরের পদত্যাগ অনিবার্য'।

সাম্যের প্রকৃত খুনিদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে নাছির বলেন, 'যারা এই হত্যার নেপথ্যে রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। যদি সরকার তার অবস্থান স্পষ্ট না করে, তবে আমাদের আন্দোলন আরও দুর্বার হবে'।

সব ইউনিটকে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, 'যদি এই হত্যার বিচার না হয়, তাহলে রাজপথেই হবে আমাদের চূড়ান্ত জবাব'।

১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ১৯ এপ্রিল রাতে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ