Views Bangladesh Logo

এবার ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যেখানে অন্তত ৫০ জন আহত হন। পরে দুপুরে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ৩০ জন। এসব ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বিকেল তিনটার দিকে প্রথম দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা মাদ্রাসার বাইরে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণের ভেতরে অবস্থান নেন। বিকেল সোয়া ৫টার দিকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ