Views Bangladesh Logo

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় ছাত্রদলের এক ইউনিয়ন পর্যায়ের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মোনায়েম খান। তিনি সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল) এবং সদস্যসচিব শাহিন আলম (জনি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মোনায়েম খানকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত মোনায়েম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক বলেন, শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়ায় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ