Views Bangladesh Logo

সম্পাদকীয় মতামত

‘ডিজিটাল সার্বভৌমত্ব’কে প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরি করতে হবে
‘ডিজিটাল সার্বভৌমত্ব’কে প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরি করতে হবে

সম্পাদকীয় মতামত

‘ডিজিটাল সার্বভৌমত্ব’কে প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরি করতে হবে

সম্প্রতি ফ্রান্স সরকার সরকারি দপ্তরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জুম কিংবা মাইক্রোসফটের মিট কিংবা এ জাতীয় অন্যান্য ‘অনলাইন ভিডিও কনফারেন্সিং প্লাটফরম’ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্তে বলা হয়, ফ্রান্স ২০২৭ সালের মধ্যেই যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি অন্য কোনো রাষ্ট্রের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার থেকে সেরকারি ও বেসরকারি সব পর্যায় থেকেই সরে আসতে চায়। কারণ হিসেবে তারা বলেছে, ওই প্লাটফরমগুলোতে অসংখ্য সংবেদনশীল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ডাটা যুক্তরাষ্ট্রের সার্ভারে সংরক্ষিত হচ্ছে যা ফ্রান্সের ডিজিটাল সার্বভৌমত্বকে ক্ষুন্ন করছে।

তারেক রহমান, চাটুকার থেকে সাবধান
তারেক রহমান, চাটুকার থেকে সাবধান

সম্পাদকীয় মতামত

তারেক রহমান, চাটুকার থেকে সাবধান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন অভিনন্দনের বন্যায় ভাসছেন। কারন তিনি দু’এক দিনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। জাতীয় নির্বাচনে দলের এমন বিপুল বিজয়ের মধ্য দিয়ে দেশের সরকার প্রধান হওয়ার এই শুভক্ষণে আমরাও তারেক রহমানকে অভিনন্দন জানাব, তবে তার তাগে একজন পেশাদার সাংবাদিক হিসেবে তাকে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক স্মরণ করিয়ে দেওয়াকে নিজের কর্তব্য বলে মনে করছি। কারন একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আর কোন সরকার প্রধানকে সরকারের মেয়াদ শেষে ‘অসম্মানিত’ চরিত্র হিসেবে দেখতে চাইনা। জানি আজকের দিনে এসব বিষয় ভালোলাগার কথা নয়। আজকের দিনে প্রশংসা বাক্য শুনতেই খুব বেশি ভাল লাগবে। তবুও কিছু ভিন্ন কথা শোনাতে চাই, কারন নিমোর্হভাবে সত্য তুলে ধরাই আমার পেশাগত দায়িত্ব।

থুতু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ কেন?
থুতু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ কেন?

সম্পাদকীয় মতামত

থুতু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ কেন?

জাতি হিসেবে যে আমরা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি তার সর্বশেষ নজির থুতু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ। এই সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রায় ৩০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন আরও অনেক ঘটনা দেখা যাচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়ংকর সংঘর্ষ লেগে যাচ্ছে এবং তাতে করে অনেকের প্রাণহানিও হচ্ছে। লুডু খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন এই কিছুদিন আগে; কিন্তু সাধারণ জনগণ যা করতে পারে তা কি করতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজের মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখে, সেই সম্মান তারা রাখছে কোথায়?

আলু ব্যবসায়ীদের বাজারজাতকরণে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করুন
আলু ব্যবসায়ীদের বাজারজাতকরণে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করুন

সম্পাদকীয় মতামত

আলু ব্যবসায়ীদের বাজারজাতকরণে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করুন

যে কোনো ব্যবসায়ই একটা মানবসেবা এবং তার সঙ্গে নীতিনৈতিকতা সম্পর্কিত; কিন্তু যুগে যুগে দেশে দেশে দেখা গেছে অতিরিক্ত লাভের আশায় অনেক ব্যবসায়ী অসাধু প্রক্রিয়ার অংশ নেন। আখেরে তারা ক্ষতি করেন নিজেরই। লাভের বদলে তারা লোকসানের মুখ দেখেন। এতে করে তাদের নিজেদেরও যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় জনসাধারণেরও। কারণ যে কোনো পণ্যের সঙ্গেই একটি জনগোষ্ঠী সম্পর্কিত।

ঢাবি ভাসমান হকারদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ নয়
ঢাবি ভাসমান হকারদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ নয়

সম্পাদকীয় মতামত

ঢাবি ভাসমান হকারদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ নয়

ভাসমান হকারদের ভিড় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা ঢাকা শহরের জন্যই এক করুণ নিয়তি। গ্রামাঞ্চলে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই বলে অসহায় মানুষগুলো রাজধানীতে এসে ভিড় করেন। যে যা পারেন তাই করে টিকে থাকার চেষ্টা করেন। সহজ পন্থা, কোনো ছোটখাটো ব্যবসা, যাকে আমরা ভাসমান হকার বলেই চিহ্নিত করে থাকি।

মেট্রোরেলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন
মেট্রোরেলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন

সম্পাদকীয় মতামত

মেট্রোরেলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন

বাংলাদেশ এমন এক মৃত্যুফাঁদ যে, কখন কার কীভাবে মৃত্যু হবে কেউ জানে না। একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার মাথায় আছড়ে পড়ল ভারী এক বস্তু, যার ফলে তাৎক্ষণিকভাবে মৃত্যু হলো তার। এমন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটে স্টেশনের কাছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। মেট্রো লাইনের বিয়ারিং প্যাড (ভারী বস্তু) খুলে পড়ে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটেছে আবুল কালাম নামে এক পথচারীর। ভারী বস্তুটির ওজন ছিল প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি।

গাছের বন্ধু বাদশা মিয়া আমাদের আলোকবর্তিকা হোক
গাছের বন্ধু বাদশা মিয়া আমাদের আলোকবর্তিকা হোক

সম্পাদকীয় মতামত

গাছের বন্ধু বাদশা মিয়া আমাদের আলোকবর্তিকা হোক

গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, কাঠ দেয়- শুধু দিয়েই যায়, বিনিময় নেয় না কিছুই। গাছের মতোই নিঃস্বার্থ একজন মানুষ বাদশা মিয়া। তিনি গাছের বন্ধু। পেশা দিনমজুরি হলেও নেশা গাছ লাগানো। নিজের টাকায় রাস্তার পাশে, হাটবাজার ও গ্রামের মোড়ে, ঈদগাহ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ২০ বছর ধরে গাছের চারা লাগিয়ে চলেছেন তিনি।

মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ আমলে নিন
মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ আমলে নিন

সম্পাদকীয় মতামত

মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ আমলে নিন

গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা দেখে আসছি বাংলাদেশে আতঙ্কজনক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। গুম-খুনের পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এমনকি সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরও কেবলমাত্র আওয়ামী লীগের সমর্থক বিধায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাকে-তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নাজেহাল করা হচ্ছে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলেও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে, তার মধ্যেই একগুচ্ছ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন
চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

সম্পাদকীয় মতামত

চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

পরিবহন খাতে নানারকম চাঁদাবাজির কথা আমরা ইতোপূর্বে শুনেছি; কিন্তু এমন অভিনব খবর শুনিনি যে, বিদেশ থেকে ফোন করে পরিবারের লোকজন কে কোথায় আছে সেই তথ্য দিয়ে, তাদের ক্ষতি করার ভয় দেখিয়ে গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করা হয়। দুর্বৃত্তদের অনেকে দেশের বাইরে থেকে ফোন করে চাঁদা দাবি করছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বসে গাড়ি ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে তারা। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয় ব্যবসায়ী ভাটারা থানায় জিডি করেছেন। যাদের টার্গেট করা হয়েছে তাদের অধিকাংশের শোরুম রাজধানীর প্রগতি সরণি, বারিধারা ও আশপাশ এলাকায়।

নীরব মহামারি থেকে শিশুদের বাঁচান
নীরব মহামারি থেকে শিশুদের বাঁচান

সম্পাদকীয় মতামত

নীরব মহামারি থেকে শিশুদের বাঁচান

শীত আসছে। উত্তরে বাতাসের সঙ্গে আসছে এক ভয়াবহ দুঃসংবাদ। কারণ, বাংলাদেশে বাড়ছে বায়ুদূষণ। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা। সংবাদমাধ্যম প্রাপ্ত তথ্যে জানা যায়, ঢাকার বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো ইতোমধ্যে ভরে গেছে রোগীতে। সংশ্লিষ্টরা বলছেন, এই মৌসুমে বায়ুদূষণের মাত্রা আরও বাড়লে তা এক ভয়াবহ স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

...

ট্রেন্ডিং ভিউজ