Views Bangladesh Logo

কারাগারে মাদক পাচার করছিলো বিড়াল!

কোস্টারিকার পোকোসি কারাগারের ভেতরে মাদকপাচারের সময় ধরা পড়লো একটি বিড়াল। সেটির শরীরে টেপ দিয়ে বাধা পুটলিতে মাদকগুলো জেলের ভেতরে পাঠানোর চেষ্টা করেছিল অপরাধীরা।

বিড়ালের শরীরে এই অভিনব পন্থায় মাদক চোরাচালানের চেষ্টাটি রুখে দেয়ার পর অপরাধীদের অপরাধপ্রবণতার বৃদ্ধি নিয়ে ভাবিয়ে তুলেছে দেশটির কর্মকর্তাদের।

অদ্ভুত ঘটনাটি ঘটে ৬ মে গভীর রাতে কারাগারটির কাঁটাতারের বেড়ার কাছে। ভেতরে ঢোকার চেষ্টা করা কালো-সাদা বিড়ালটিকে আটকের পর কর্মকর্তাদের জানান কারারক্ষীরা। তারা দ্রুত এসে বিড়ালটির গায়ে বাঁধা পুঁটলিতে মাদক দেখতে পান। সেটিতে ২৩৬ গ্রাম গাঁজা এবং ৬৮ গ্রাম হেরোইন এবং বিড়ালটির পিঠে বাঁধা দুটি ঘূর্ণায়মান কাগজ পাওয়া গেছে।

কোস্টারিকার বিচার ও শান্তি মন্ত্রণালয় জানায়, একজন ওয়াচটাওয়ার গার্ড প্রথম একটি গ্রিন জোনে প্রাণীটিকে দেখতে পেয়ে সতর্ক করে দেন। কারা কর্মকর্তারা দ্রুত এসে বিড়ালটিকে আটকে মাদকের প্যাকেটগুলো সরিয়ে ফেলেন, যা পরে কারাগারে আনা হয়। এর ফলে মাদক বহনকারী বিড়ালটির গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওচিত্রে দেখা গেছে, বিড়ালটি কারাগারের কাঁটাতার টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সেই সময়ই বিড়ালটিকে আটক করা হয়। কারাগারের কর্মীদের সাবধানে বিড়ালটির দেহ থেকে মাদকের প্যাকেটটি সরাতেও দেখা গেছে ভিডিওতে।

বিড়ালটির মেডিকেল চেকআপে জাতীয় প্রাণী স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ এখন তদন্ত করছে, কে বা কারা এই চোরাচালানের চেষ্টাটি করেছিল এবং বাইরের সহযোগীদের সাথে কারারক্ষীদের কেউ সহযোগিতা করেছিল কি-না। বিড়ালের গতিবিধি ট্র্যাক করতে এবং সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভির ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ঘটনাটি অপরাধীদের ক্রমবর্ধমান এই প্রবণতাকে তুলে ধরেছে যে, তারা কারাগারে অল্প পরিমাণে মাদকপাচারেও প্রাণীদের, বিশেষ করে বিড়ালকে ব্যবহার করে। বিড়ালের অলক্ষ্যে চলাফেরা করার ক্ষমতাই প্রাণীটিকে এ ধরনের অবৈধ কার্যকলাপের জন্য আদর্শ করে তুলেছে। প্রায়শই কারাগারে ঢুকতে প্রশিক্ষিত করা বা খাবারের প্রলোভন দেখানো হয় বিড়ালগুলোকে।

মাদকপাচারের উত্থানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে কোস্টারিকা। কেবল ২০২৩ সালেই ২১ টনেরও বেশি কোকেন জব্দ করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ