Views Bangladesh Logo

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ৫

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে হতাহত ও নিখোঁজের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বেপরোয়া গতিতে নৌযান চালানো এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। এতে সাতজনের নাম উল্লেখসহ আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর দুই লঞ্চের সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ১৮ মার্চ সদরঘাট এলাকায় সংঘর্ষে সোহেল (২২) নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ।

ঘটনার সময় মিরাজ তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে একটি ট্রলারে করে মাঝনদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন। এ সময় দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি চাপা পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ