Views Bangladesh Logo

আস্থা ভোটে আবারও টিকে গেল ট্রুডোর সরকার

তৃতীয়বারের মতো আস্থা ভোটে জিতে আবারও সরকার টিকিয়ে রাখলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তাঁর সংখ্যালঘু সরকারের বিরোধিতায় গত সোমবার পার্লামেন্টে এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এটা ছিল ট্রুডোর লিবারেল সরকারের জন্য বড় পরীক্ষা।গত ৯ বছর ক্ষমতায় থাকার পর সাম্প্রতিককালে জাস্টিন ট্রুডো সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এরই জেরে এই অনাস্থা ভোট।

১৮০-১৫২ ভোট ব্যবধানে জিততে ট্রুডোর দলকে সমর্থন দেয় নিউ ডেমোক্রেটিক পার্টি।

তবে, এখনই সরকার পক্ষের সমস্যা শেষ হচ্ছে না। কারণ, বিরোধী কনজারভেটিভরা ট্রুডো সরকার ফেলতে বদ্ধপরিকর।

আস্থা ভোট পর্ব চলার সময় পার্লামেন্টের ভিতরের পরিস্থিতি ছিল যথেষ্ট গরম। নির্বাচিত সদস্যদের একে অপরের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়।তবে এসময় সেখানে ট্রুডো উপস্থিত ছিলেন না।

কানাডায় নির্বাচন হতে এখনও বেশ সময় বাকি। কিন্তু, টোরি নেতা পিয়েরে পোইলিভরে তার আগেই নির্বাচন করাতে চাইছেন। কারণ, এই মুহূর্তে ট্রুডো সরকারের অবস্থা বেশ টলোমলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ