দুই গোলের লিড নিয়ে দাপট দেখাচ্ছে কানাডা
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে স্বাগতিক কানাডা কাতারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে এই মুহূর্তে কানাডা দারুণ নিয়ন্ত্রণে রয়েছে।
শুরুতে দুই দলই আক্রমণ–প্রতি আক্রমণে ম্যাচটি সমানভাবে শুরু করলেও গোলের দেখা পায়নি কেউই। তবে পর্বর্তীতে কানাডা ম্যাচের গতি বাড়িয়ে ধারাবাহিক চাপ সৃষ্টি করে এবং সেই চাপের ফলেই একের পর এক দুইটি গোল আদায় করে নেয়।
দুই গোল হজম করার পর কাতার ম্যাচে ফেরার চেষ্টা করছে। আক্রমণভাগে তারা কিছু সুযোগ তৈরি করলেও কানাডার রক্ষণভাগ এখন পর্যন্ত বেশ সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। বিশেষ করে দ্রুত কাউন্টার প্রেসিংয়ে কাতারের আক্রমণ থামিয়ে দিচ্ছে স্বাগতিকরা।
এই লিড ধরে রাখতে পারলে কানাডা গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের দিকে বড় পদক্ষেপ রাখবে। অন্যদিকে কাতারের জন্য ম্যাচে ফিরতে হলে দ্রুত একটি গোল প্রয়োজন।
মতামত দিন