Views Bangladesh Logo

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই কিউবাকে তেল সহায়তার পরিকল্পনা কানাডার

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই কিউবাকে তেল সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কানাডা সরকার।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী এনিতা আনন্দ জানিয়েছেন, ‘আমরা সহায়তা পরিকল্পনা প্রস্তুত করছি।’ কিন্তু সহায়তার ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কির নিষেধাজ্ঞার কারণে কিউবায় তীব্র জ্বালানি সংকট ও ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কিউবায় রৈতিক তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটসহ সমস্যার প্রকোপ বেড়েছে। এমন সময়েই কিউবাকে তেল সহায়তার করার পরিকল্পনা ঘোষণা করল কানাডা সরকার।

কিউবা দীর্ঘদিন ধরে তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে থাকে, বিশেষত ভেনেজুয়েলা থেকে। কিন্তু গত বছর আমেরিকার চাপ ও অন্যান্য কারণে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব কিউবার অর্থনীতি ও নাগরিক জীবনের ওপর পড়েছে।

কানাডা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কিউবার জনগণের দুর্দশা কমাতে প্রয়োজনীয় সহায়তা দানে প্রস্তুত। দেশটি কিউবার জন্য মানবিক সহায়তা প্রদান করবে এবং মেক্সিকোর সঙ্গে সহযোগিতা করবে বলে প্রাক-ঘোষণা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ