যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান
নির্বাচনের আগে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলে চিহ্নিত করতে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আপনাদের অনেকেই আসবে বিভ্রান্ত করার জন্য। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই নাম—‘গুপ্ত’। তিনি উল্লেখ করেন, 'গত ১৬ বছর ধরে আমরা তাদের দেখিনি। তারা মিশে গেছে ৫ তারিখে পালিয়ে যাওয়া মানুষদের সঙ্গে।'
তারেক রহমান আরও বলেন, 'আমি চাইলে প্রতিপক্ষ সমালোচনা করতে পারতাম, এবং হয়তো আপনাদের হাত তালি লাগত। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো না। বিএনপি একমাত্র দল, যারা দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে পারে। এমন অভিজ্ঞতা অন্য কোনো দলের নেই।'
তিনি জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, 'আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, তাদের অধিকার যেন কেউ ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে