শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন
ঢাকার আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জমিতে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে মোট প্রায় ৩২ লাখ বর্গফুট আয়তনের জায়গা থাকবে। ২০২৯ সালের মধ্যে সেখানে সচিবালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মতামত দিন