এমআরএ ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নতুন ভবনটি উদ্বোধন করেন সরকারপ্রধান। অধ্যাপক ইউনূস ভবনটির উদ্বোধন করলেও ফলকে তার নাম ছিল না।
উদ্বোধনের সময় উপস্থিতি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রমুখ।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এমআরএ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী তা শেষ হওয়ার কথা ছিল ২৬ জুন।
১৬ তলা ভিত্তির ওপর নির্মিত ভবনটি একটি বহুতল অফিস ভবন, যার সঙ্গে সীমানা প্রাচীর, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল ও ডিপ টিউবওয়েলসহ বিভিন্ন সহায়ক অবকাঠামোও নির্মাণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে