Views Bangladesh Logo

কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে সিলিন্ডার মাথায় পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল(৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটা জানা যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এই ঘটনায় জামাল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জামাল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তিনি নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন।

জামালের স্ত্রী বিউটি জানান, রাতে তার স্বামী বাসার গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে। হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি জামালের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ