রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার সিহাব সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
মতামত দিন