Views Bangladesh Logo

ভারতে বাস উল্টে ৮ জন নিহত, আহত ৩০

ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরে মিনিবাস উল্টে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৭ জুলাই) পাঞ্জাবের হোশিয়ারপুরের দাসুয়া-হাজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ