Views Bangladesh Logo

মিরপুরে বহতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর-২ এলাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ার শিকদার বলেন, প্রয়োজন হলে আরও দুটি ইউনিট পাঠানো হবে।

ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের সংখ্যা এবং আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ