Views Bangladesh Logo

১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আগামী ১৮ আগস্ট থেকে ‘মহিলা বাস’ বা পিংক বাস সার্ভিস চালু করছে। নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাসসেবা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হচ্ছে।

বিআরটিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিআরটিসি জানিয়েছে, পিংক বাসগুলোতে যাত্রীসেবা থেকে শুরু করে পরিচালনার দায়িত্বে থাকবেন শুধুমাত্র নারী কর্মীরা। রাজধানীতে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের জন্য নিরাপদ গণপরিবহন বিকল্প হিসেবে এ সেবা চালু করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ