দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২
ভারতের রাজধানী দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, মঙ্গলবার ঘটনার পর তদন্ত শুরু হয় এবং বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে জানানো হয়েছে।
ওই ব্রিটিশ নারী অভিযুক্ত একজনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হন। পরে তিনি গোয়া থেকে দিল্লি এসে ২৪ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন।
এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে হোটেলের লিফটে হাউজকিপিং কর্মী তাকে হয়রানি করে। এরপর হোটেল কক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, প্রায় দেড় মাস ধরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছিলেন। ভারতে আসার পর ওই ব্যক্তি তাকে দিল্লিতে দেখা করার প্রস্তাব দেন।
পরে ওই নারী গোয়া থেকে দিল্লিতে এসে মহিপালপুরের একটি হোটেলে ওঠেন। পরে অভিযুক্ত সেখানে এসে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে