Views Bangladesh Logo

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকছে বড়  চমক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ 'সি'-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয়।

চোটের কারণে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই নেইমার। ফলে 'নাম্বার টেন' ছাড়াই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের।

এরপরও মরক্কোর বিপক্ষে একাদশে বড় চমক রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ কোনো স্ট্রাইকারের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ইগর থিয়াগো। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার সঙ্গে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন তিনি।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পূর্ণ একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক); ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস; লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা এবং ইগর থিয়াগো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ