Views Bangladesh Logo

টানা ৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি ব্রাজিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল শুরু পাঁচবারের চ্যাম্পিয়নই নয়, তারা দীর্ঘস্থায়ী আধিপত্য ও ধারাবাহিকতার প্রতীকও। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে গড়ে তুলেছে এক অনন্য কীর্তি।

টানা ৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি ব্রাজিল।

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১-২ গোলের পরাজয় দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

১৯৩৮ সালের পোল্যান্ড ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এই ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র।

এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে প্রথম ম্যাচেই মেক্সিকানদের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। মজার ব্যাপার হলো, এই চারবারের দেখায় প্রতিবারই মেক্সিকোকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। মেক্সিকোর জালে তারা মোট ১৪টি গোল দিলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল প্রতিবার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ