Views Bangladesh Logo

৪০ বছরে এই প্রথম উদ্বোধনী ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। এর ফলে ব্রাজিলের দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে সেলেসাওরা।

এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি ১০ নম্বর জার্সিধারী জিকো। মরক্কোর বিপক্ষে নেইমার না খেললেই দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মোকাবিলা করবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ