Views Bangladesh Logo

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না।

শনিবার (১৩ জুন) ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, নেইমার এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে তিনি স্কোয়াডের জন্যও বিবেচনায় নেই।

আনচেলত্তি জানান, মে মাসের মাঝামাঝি ডান পায়ের কাফে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার। তিনি আশা করছেন আগামী সপ্তাহে এই ফরোয়ার্ড অনুশীলনে ফিরতে পারবেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় তার পরিশ্রম প্রশংসনীয়। দলের তরুণদের জন্য তার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা তাকে শুধু তার ফুটবল দক্ষতার জন্যই দলে রাখিনি, বরং তরুণদের জন্য তার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ।

ব্রাজিল কোচ আনচেলত্তি আরও জানান, দলটি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে এবং যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত।

গ্রুপ পর্বে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে পরিচিত এই টুর্নামেন্টে ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ