Views Bangladesh Logo

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ নম্বর গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে ধীরেন্দ্র কুমার রায়কে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার বিস্তারিত জানিয়ে এসআই বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় পেশায় একজন স্কুলশিক্ষক। সোমবার সকালে তিনি তার কর্মস্থলে চলে গিয়েছিলেন এবং সে সময় তাদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। মেয়ে ঘুমিয়ে থাকার সময়ই তিনি এ ঘটনাটি ঘটান বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এবং ২০২৫ সাল থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া পুলিশ জানতে পেরেছে যে, আগে তার দুই ভাইও একইভাবে আত্মহত্যা করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ