Views Bangladesh Logo

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার ধুপখোলা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান নাবিল প্রামাণিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমরান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।

গেন্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে ধুপখোলা এলাকার একটি ছয় তলার ভবনের মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘রুমমেটদের দেওয়া তথ্যে গিয়ে ফ্যানের সাথে গামছায় পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। পরিবারের সঙ্গে কথা বলার পর জানা গেছে, সে মানসিক অবসাদগ্রস্ত ছিল।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, মৃত্যুর খবর শুনে তারা থানায় গিয়েছেন। ইমরান তিনজন মেসে থাকতেন, কিন্তু দুজন নির্বাচনের কারণে বাড়িতে থাকায় তিনি তখন একাই ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ