Views Bangladesh Logo

ঢামেক হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাতপরিচয়ের ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত দুই নারী দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ