Views Bangladesh Logo

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

কলকাতার নিউমার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে।

এর আগে কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং জরুরি সেবা নিশ্চিত করতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।

উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বাংলাদেশে অবস্থানরত তাঁদের পরিবারের সদস্যরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। জরুরি যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক)। তাঁর মোবাইল নম্বর +৯১ ৮২৭৪৮২১৩৫২ এবং হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ