বেইলি রোডের অগ্নিকাণ্ড
স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে হস্তান্তর করা হলো ৪৩টি মরদেহ।
নিহতরা হলেন- শুল্ক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তাদের সন্তান ফাইরুজ কাশেম জামিরা। আজ শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।
নিহত রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, আমার মেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে