মিরপুরে বিহারি ক্যাম্প এলাকায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবীর মিরপুর-১১ ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
তিনি গণমাধ্যমকে বলেন, পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে