Views Bangladesh Logo

বিএনপির যৌথসভা বুধবার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে দলটি। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ