Views Bangladesh Logo

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) সারা দেশে শোক কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, শোক পালনের অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশের বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

রোববার ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা যান পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার।

বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তাকে জাতীয় সংসদ প্রাঙ্গণে দাফন করা হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জমির উদ্দিন সরকার দেশের রাজনীতির এক জীবন্ত ইতিহাস ছিলেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ