লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মতামত দিন