অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরে ৩০ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার এবং তার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মতামত দিন