Views Bangladesh Logo

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদে শপথ গ্রহণ করলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

তিনি বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ গ্রহণ করাবেন, তার বিধান করা যাবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এমন ফরম সংবিধানের তৃতীয় তপশিলে আসবে। এগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব হবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং আশা করি সামনের দিনেও চলব।

তিনি সংবিধান বিষয়ক দলীয় সিদ্ধান্ত জানাতে বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে এবং তার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত ঘোষণা করেছি।’

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার আ ম ম নাছির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ