Views Bangladesh Logo

বিএনপি নেতা রবির পদ স্থগিত

দীপ্ত টিভির সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান তামিম হত্যায় জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পদ স্থগিত থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পদ স্থগিত করার বিষয়টি জানিয়ে তাকে চিঠিও দেওয়া হয়েছে।

এর আগে, ১১ অক্টোবর রবির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ