ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার মূল চেতনা হচ্ছে ত্যাগ এবং আল্লাহর নৈকট্য অর্জন। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগ, আনুগত্য ও মানবকল্যাণের শিক্ষা লাভ করে। এই উৎসব মানুষের মধ্যে সাম্য, উদারতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব মানুষের হৃদয়ে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।
বিএনপি মহাসচিব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদুল আজহা যেন সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে