Views Bangladesh Logo

২০২৫ সালে বিএনপির মোট আয় ২২ কোটি

২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে তিনি এই তথ্য জানান।

দলের আয়ের উৎস সম্পর্কে রুহুল কবির রিজভী জানান, সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে পাওয়া সুদই বিএনপির আয়ের মূল উৎস।

তিনি আরও জানান, দলের ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৮৫৭ টাকা। ব্যয়ের খাত হলো কার্যালয় পরিচালনা, পোস্টার-লিফলেট, রাজনৈতিক কর্মসূচি ও কেন্দ্রীয় খরচ। আয়-ব্যয়ের হিসাব শেষে দলের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

জনগণের কাছে জবাবদিহির অংশ হিসেবেই বিএনপি এই আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বলে জানান এই বিএনপি নেতা। স্থানীয় নির্বাচনে দল এককভাবে নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করবে, তা এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ