Views Bangladesh Logo

কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় দুঃখপ্রকাশ বিএনপির

সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে শনিবার বাধার মুখে পড়েন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী আরও জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৭২টি এবং জমা পড়েছে ৩০০টি। বিগত আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরই মনোনয়ন দেবে দল। আন্দোলনে গুলিবিদ্ধ, ত্যাগী, শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং গুণী নারীকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি গুণী ও সংস্কৃতিকর্মীরাও মনোনয়ন নিয়েছেন বলে উল্লেখ করেন রিজভী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ