Views Bangladesh Logo

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা সেনানিবাসের পোস্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুদুর ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জানান, রবিবার (নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল ক্যান্টনমেন্ট এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে দুদুকে আটক করে। সেখান থেকে তার ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও আটক করে ডিবি পুলিশ। যদিও রবিনের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ওয়াহিদ।
এদিকে, দুদুর আটকের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ