Views Bangladesh Logo

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত রাখে।’

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অর্থ পরিশোধের বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। এরপরও তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে টাকা দেওয়ার কথা ইশতেহারে ছিল না, এটাই ৩২ নম্বর। আর স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি ৩৩ নম্বর।’

তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতির বাইরে যেসব প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ