Views Bangladesh Logo

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি বাচ্চুকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমলে নিয়ে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর দল পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ