‘নব্য সংস্কারবাদী’দের অপপ্রচারে বিস্মিত বিএনপি
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে। যারা একটিবারের জন্যও সংস্কারের কথা বলেননি, আজ তারা হঠাৎ বড় বড় বক্তব্য দিচ্ছেন। বিএনপিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন জানান, বিএনপি ২০১৬ সালে ভিশন-২০৩০, ২০২২ সালে ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব এবং ২০২৩ সালে ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও বিএনপি প্রথমবারের মতো তুলে এনেছে।
তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বলার দৃঢ় অবস্থান নিয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বরিশালে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় এবং ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভা অনুষ্ঠিত হবে।
মাহদী আমিন অভিযোগ করেছেন, গত এক সপ্তাহে তারেক রহমানকে লক্ষ্য করে ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা তথ্য পুনরায় ব্যবহার করা হচ্ছে। উদ্বেগের বিষয়, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের নির্বাচনী কাজে মোতায়েন, যা নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করতে পারে।
এছাড়া নির্বাচন কমিশনের মাধ্যমে অনুমোদিত ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষকের মধ্যে ৩৪,৪৪২ জন কেবল ১৬টি সংস্থা থেকে এসেছে, এবং কিছু পর্যবেক্ষক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন মাহদী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে