Views Bangladesh Logo

চীনের আমন্ত্রণে বেইজিংয়ের পথে বিএনপি প্রতিনিধি দল

 VB  Desk

ভিবি ডেস্ক

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল গত রাতে চীনের উদ্দেশে রওনা হয়েছে। চায়না নর্দার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

দলের মিডিয়া সেলের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, ইউনুস আলী, আমানুল্লাহ এবং মীর সোলায়মান।


এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ এপ্রিল আলাদাভাবে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ