Views Bangladesh Logo

মুন্সী নেই, হাসনাতের আসনে বিএনপির সমর্থন পেলেন জসিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন এখন নির্বাচনী উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপি কোনো প্রার্থী দিতে পারছে না।

ফলে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে।

এবার এই আসনে জসিম উদ্দিন জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সী বলেন, কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে। নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবেন। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, তারা ট্রাকের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করুন।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ