ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের অবরোধ
সরকারের পদত্যাগের দাবিতে থাকা বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর ডাকে এ ধাপের দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধের দিনের অবরোধ চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাস্তায় নিয়মিত যানবাহন ঢিলেঢালাভাবে চলতে দেখা গেছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়ে আগামীকাল সকাল ৬টায় শেষ হবে। উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি আগের অবরোধের তুলনায় বেশি বলে মনে হচ্ছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা গেছে এবং ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ৯টি অবরোধ পালন করেছে। তবে গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত রয়েছে।
এদিকে, নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় চলমান অবরোধ চলাকালে গত রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল রাতে চট্টগ্রাম নগরীর দামপাড়া ও আকবর শাহ এলাকায় দু’টি বাসে আগুন দেওয়া হয়। দামপাড়া এলাকায় আগুন নেভাতে গিয়ে অপর একটি বাসের হেলপার দগ্ধ হন

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে