সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার (৩ মার্চ) হামলা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে এবং ভবনে আগুন ধরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উড়তে দেখেছেন এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে।
এই হামলা ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে সংঘটিত সর্বশেষ হামলা। এর আগে সোমবার কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি আরবে হামলার জোরালো জবাব দেওয়া হবে।
সূত্র: বিবিসি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে