Views Bangladesh Logo

কালো টাকা সাদা করা যাবে, তোলা যাবে না প্রশ্ন

প্রস্তাবিত বাজেটে আগের রাজনৈতিক সরকারের মতোই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখল বিএনপির নতুন সরকার। একই সঙ্গে এ টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিধানও রাখা হয়েছে। বিভিন্ন মহল থেকে এ ধরনে সুযোগ না রাখার কথা বলা হলেও শেষ পর্যন্ত আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে এ সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এ বিধান রেখে বৃহস্পতিবার নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এদিন বিকাল ৩টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন।


অপ্রদর্শিত আয় বৈধ করার যে বিধান রাখা হয়েছে তা অপরিবর্তিত থাকলে আসছে জুলাই থেকে পরবর্তী জুন মাসের মধ্যে জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার ক্ষেত্রে এ সুযোগ মিলবে। তবে এ নিয়ে কোনো কিছুই ছিল না জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়; অর্থাৎ অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান সংসদে আলোচনা করা ছাড়াই বিলের অন্তর্ভুক্ত রাখা হয়।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ রাখা হলেও সমালোচনার মুখে তা পরে বাদ দেওয়া হয়। তার আগে জুলাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ ছিল। তখনও এ টাকার উৎস নিয়ে প্রশ্ন না তোলার বিধান ছিল।

চার মাস আগে ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সরকারও এ সুযোগ রেখে অর্থবিলে আয়কর আইন ২০২৩ এর প্রথম তফসিলে সংশোধন এনেছে। এতে বলা হয়, ‘‘এই আইন বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি কর্তৃক ‘স্বপ্রণোদিতভাবে’ প্রদর্শিত নিম্নবর্ণিত বিনিয়োগ বা ক্রয় অথবা প্রাপ্তি এর ‘উৎস’ এবং ইহার বিপরীতে ‘পরিশোধিত করের’ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন বা কার্যক্রম গ্রহণ করা যাইবে না।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ