Views Bangladesh Logo

উপকূলে নৌযান চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি এবং উপকূলীয় নৌপথে নৌযান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (৫ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ জারি থাকবে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ জানান, যাত্রী ও তাদের মালামালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চর মন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরা রুটে সব ধরনের নৌযানকে চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ