Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসার ব্যবহার অনুমোদিত নয় বলে স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির ভ্রমণের একমাত্র উদ্দেশ্য যদি হয় সেখানে সন্তান জন্ম দিয়ে তাঁর জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা, তবে তা হবে ভিসার শর্তাবলির পরিপন্থী। এমন পরিস্থিতিতে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন করা, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

দূতাবাস আরও জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বর্তমান মার্কিন ভিসা নীতিমালার পরিপন্থী। তাই আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ভিসা আবেদনের সময় তাঁদের ভ্রমণের প্রকৃত ও সঠিক উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করেন।

ভুল তথ্য প্রদান কিংবা ভিসার কোনো শর্ত ভঙ্গ করা হলে সেটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ