রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ধানমণ্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর এবং মহাখালীসহ বেশ কয়েকটি পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার—এই পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম বলবৎ থাকবে।
এছাড়াও, প্রয়োজন সাপেক্ষে দেশের অন্যান্য জেলাগুলোতেও তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মতামত দিন